নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০১ এপ্রিল ২০২৩ ১১:৪৪
ছবি: বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
অল্প বয়সে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভাস এবং জেনেটিক কারণে প্রধানত বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। তাই বয়স ৪০ পেরোনোর পর থেকেই সতর্ক হওয়া প্রয়োজন বলছেন চিকিৎসকরা। তবে খাওয়া-দাওয়ার ব্যাপারে সচেতন থেকেও এই হৃদরোগকে ঠেকাতে পারেন না অনেকে। চিকিৎসকরা বলছেন, মানুষ নিজের অজান্তেই এমন কিছু অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ে, যা এই রোগকে ডেকে আনে। বেঙ্গলনিউজ টোয়েন্টিফোরের আজকের প্রতিবেদনে জানতে পারবেন হৃদরোগের ঝুঁকি বাড়ার কারণগুলো সম্পর্কে-
একটা বয়সের পর থেকেই ওজনের ওপর নিয়ন্ত্রণ রাখতে বলেন চিকিৎসকরা। যারা নিয়মিত শরীরচর্চা করেন না, তাদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি। বিশেষ করে দেহের নিম্নাংশে মেদ বাড়তে থাকলে স্ট্রোকের আশঙ্কাও বেড়ে যায়। এর কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন, বাড়তে থাকা ওজনের সঙ্গে উচ্চ রক্তচাপ, রক্তে শর্করার মাত্রাও বেড়ে যাওয়ায় নিঃশব্দে হার্টের রোগ চলে আসে। প্রতিদিন অন্তত পক্ষে আধা ঘণ্টা হাঁটলেও হৃদরোগের ঝুঁকি এড়িয়ে যাওয়া যায় বলে জানায় মনে করেন চিকিৎসকরা।
অনেকের খাওয়ার সময় আলাদা করে লবণ না নিলে খাবারে স্বাদই পান না জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, এই অভ্যাস বাড়িয়ে তুলছে হৃদরোগের ঝুঁকি। বলেন, একজন ব্যক্তি দিনে সব মিলিয়ে মাত্র ৫ গ্রাম লবণ খেতে পারেন। এ ছাড়া প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত খাবারও বুঝে খেতে হবে। অস্বাস্থ্যকর খাদ্যাভাসের অভ্যাস থাকলে হৃদরোগের বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা আরও বলছেন, হার্ট ভালো রাখতে গেলে লিভারের কার্যক্ষমতা ভালো হওয়া প্রয়োজন। এর কারণ হিসেবে বলছে, হার্ট ভালো রাখতে যে উৎসেচকগুলো লিভার থেকে নিসৃত হয়, লিভারে মেদ জমলে তা বাধাপ্রাপ্ত হয়। ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। এ ছাড়া হৃদরোগ এড়াতে চাইলে মদপানের অভ্যাসও বদলানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ইউএইচ/এইচআই