নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৫ মার্চ ২০২৩ ১২:০৫



টয়লেটের সিটের চেয়ে ৪০ হাজার গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে পানির বোতলে (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৫ মার্চ ২০২৩ ১২:০৫


ছবি: সংগৃহিত

টয়লেটের সিটের চেয়ে ৪০ হাজার গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে পানির বোতলে! শিউরে ওঠার মতো এমন তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি এক গবেষণার ফলাফল হাতে পাওয়ার পর গবেষকরা জানান, পানি পানে ব্যবহৃত বোতল মোটেই নিরাপদ নয়। এর মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু রয়েছে। পরিমাণটি কত? সে কথা বলতে গিয়েই টয়লেট সিটের তুলনা টানেন বিজ্ঞানীরা। জানান, টয়লেট সিটে যে পরিমাণ জীবাণু থাকে, তা টয়লেটের সিটের তুলনায় নগণ্য।  

টয়লেট মানেই জীবাণুর বাসা। রোজ বর্জ্য পদার্থ ত্যাগ করা হয় সেখানে। কখনো ভেবেছেন, ওই টয়লেটের থেকেও বেশি জীবাণু থাকতে পারে আপনার আগলে রাখা একটি‌ জরুরি জিনিসে? আর দৈনন্দিন ব্যবহারের সে জিনিসটি কী জানলে হয়তো আর ব্যবহার করতে ইচ্ছে করবে না। পানি পানের বোতলই হলো সেই জিনিস‌‌। সম্প্রতি বিজ্ঞানীরা কিন্তু এমন কথাই বলেছেন।

গবেষণায় বলা হয়, পানির বোতলেই বাসা বাঁধে জীবাণুরা। আর অল্প স্বল্প জীবাণু নয়। টয়লেটের থেকে অনেক বেশি জীবাণু রয়েছে আপনার-আমার পানির বোতলে। 

এই গবেষণার জন্য বিভিন্ন ধরনের বোতল থেকে নমুনা সংগ্রহ করা হয়। বাজারে আসা নতুন ছিপি-সমেত বোতল, ভালভের ছিপি রয়েছে এমন বোতল, সসের বোতলের মতো সরু মুখের বোতল, সাধারণ ছিপি-সমেত বোতল থেকে নমুনা সংগ্রহ করা হয়। এ ছাড়া ভালো মানের পরীক্ষা-নিরীক্ষা করতে বোতলগুলোর বিভিন্ন জায়গা থেকে নমুনা নেওয়া হয়‌।

সংগৃহীত নমুনাগুলো বিশ্লেষণ করেই পাওয়া যায় এমন তথ্য।‌ গ্ৰাম নেগেটিভ রড ও ব্যাসিলাস গোত্রের ব্যাকটেরিয়াগুলো পেটের সমস্যার বড় কারণ। গবেষকরা জানান, এই ধরনের ব্যাকটেরিয়া থাকা বোতলে দীর্ঘদিন পানি পান করলে অ্যান্টিবায়োটিক ওষুধ ঠিকমতো কাজ করতে পারে না। বোতল নিয়মিত পরিষ্কার না করলে এর থেকেও বড় বড় রোগ হওয়ার আশঙ্কা থাকে বলে জানান তারা।

ইউএইচ/এইচআই