নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৯ মার্চ ২০২৩ ১২:০৯
ছবি: বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
ঘর সাজাতে কে না পছন্দ করে। ঘরটাকে সবাই মনের মতো করে সাজাতেই চায়। ঘর সুন্দর করে সাজাতে বা ঘরের সাজে একটু নান্দনিকতার ছোঁয়া আনতে দেশীয় পণ্যের কোন জুড়ি নেই। নানাভাবে ঘরের সাজে দেশীয় পণ্যের ছোঁয়া আনা যায়। আর কোথায় ও কেমন দামে পাবেন এসব গৃহসজ্জার জিনিসপত্র, তা জানাতেই এই ভিডিও নিয়ে হাজির হয়েছে বেঙ্গল নিউজ টুয়েন্টিফোর টিম।
ঘর সাজাতে মাটির তৈজসপত্র থেকে শুরু করে মৃৎশিল্পের প্রচলন বেশ জনপ্রিয়।এসব মাটির জিনিস খুব স্বল্প দামে সংগ্রহ করতে পারেন গ্রাম বা মফস্বলের কুমোরপাড়া থেকে। আর ঢাকায় যারা এসব কিনতে চলে যেতে পারেন দোয়েলচত্বরে কিংবা সায়েন্সল্যাবের ফুটপাথে। বিভিন্ন দেশীও ব্র্যান্ড শপেও পাওয়া যাচ্ছে এসব। তবে দাম তুলনামূলক বেশি। দোয়েলচত্বরে সাশ্রয়ী দামে পাবেন মাটির ডিনার সেটসহ কারুকাজ করা ফুলদানী, ডোরড্রপ ও নানা ডিজানের শোপিস।কিছুটা দরদাম করে নিলেই কাঙ্ক্ষিত দামে পেয়ে যাবেন আপনার গৃহসজ্জার উপকরণটি।
এছাড়া দেশী সুতি পর্দা, কুশন কভার, শতরঞ্জি, টেবিল রানার জনপ্রিয় হইয়ে উঠেছে রুচিশীল গৃহসজ্জায়।এগুলো কিনতে চাইলে চলে যেতে হবে ঢাকার নিউ মার্কেটে। ১০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে পাওয়া যাবে সুতি পর্দা । শতরঞ্জি মিলবে ৪০০ টাকা থেকে। ১০০ টাকা থেকে কুশন কভার ও টেবিল রানার পাওয়া যাবে ৪৫০ টাকা থেকে। এছাড়া ৫০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের শোপিস মিলবে নিউ মার্কেটে।
ঘর সাজাতে জুড়ি নেই গাছের । হোক তা ইনডোর প্লান্ট কিংবা দেশী ফুল ও ফলের গাছ। এসব গাছ কিনতে চলে যেতে পারেন এলাকার নার্সারিতে। অথবা দোয়েলচত্বরেও পেয়ে যাবেন গৃহসজ্জার জন্য নানা ধরনের গাছ।
সারাদিনের কর্মব্যস্ততা শেষে ঘরে ফিরে মানসিক প্রশান্তি লাভে গৃহসজ্জার ভূমিকা অনন্য।পাশাপাশি মানসিক প্রশান্তি লাভে গৃহসসজ্জায় দেশীয় পণ্যের ব্যবহার দেশীয় অর্থনীতির চাকা সচল রাখতেও দারুণ ভূমিকা রাখছে।
ইউএইচ/