নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১২ মার্চ ২০২৩ ০১:২৭



সমুদ্রযাত্রায় বছরজুড়ে প্রমোদতরিতে থাকার সুযোগ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১২ মার্চ ২০২৩ ০১:২৭


ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

ভ্রমণ পছন্দ না, বিশ্বে এমন মানুষ খুব কমই আছে। তবে সেই ভ্রমণ যদি হয় জলপথে ৭টি মহাদেশের ১৩৫ দেশে! শুনতে অবাক লাগলেও এমভি জেমিনি নামে প্রমোদতরি ১ নভেম্বর ইস্তাম্বুল থেকে এ যাত্রা শুরু করবে। প্রতিবছর এমন জলবিলাসে যাত্রীদের সাড়ে ২৪ লাখ টাকা থেকে ৯০ লাখ টাকার মতো খরচ পড়বে।

৩ বছরে ১ লাখ ৩০ হাজার মাইল দূরত্বের সমুদ্রযাত্রা। দীর্ঘ এ যাত্রায় বিশ্বের ৩৭৫টি বন্দরে যাবে ওই প্রমোদতরি। ভ্রমণকারীরা রিও ডি জেনিরোর ক্রাইস্ট দ্য রিডিমার ভাস্কর্য, ভারতের আগ্রার তাজমহল, মেক্সিকোর চেচেন ইতজা, পিরামিড অব গির্জা ও চীনের প্রাচীর দেখতে পাবেন। সুযোগও থাকছে ১০৩টি দ্বীপ ভ্রমণের। এমভি জেমিনি নামের এই প্রমোদতরি ১ নভেম্বর ইস্তাম্বুল থেকে যাত্রা শুরু করবে।

প্রমোদতরিতে থাকার জন্য তিন বছরের আগাম বুকিং দিতে হবে। ভ্রমণে আগ্রহীদের আগে থেকেই পাসপোর্ট, টিকা ও দূরে বসে কাজ করার সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

প্রমোদতরিতে ভ্রমণকারী রেস্তোরাঁ থেকে শুরু করে বিনোদনের সব সুবিধা পাবেন। এতে বসে কাজ করার সুবিধাও থাকছে। বৈঠকের জন্য সুবিধা, ১৪টি অফিস, লাইব্রেরি, লাউঞ্জ, কফির সুবিধা থাকবে। এর সবই বিনামূল্যে। ভ্রমণকারীদের জন্য প্রমোদতরিতে থাকা হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সুবিধাও মিলবে।

লাইফ অ্যাট সি ক্রুজেস গ্রিসের প্রমোদতরি পরিচালনাকারী প্রতিষ্ঠান মিরাই ক্রুজেসের একটি অঙ্গপ্রতিষ্ঠান। লাইফ অ্যাট সি ক্রুজেসের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল প্যাটারসন এক বিবৃতিতে বলেন, পেশাদার ব্যক্তিদের ইন্টারনেট সংযোগসহ কাজের নানা সুবিধা প্রয়োজন। কিন্তু এই প্রমোদতরিতে যে ধরনের সুবিধা আছে, তা আর কোথাও নেই। তিন বছরে এমন জলবিলাসের জন্য খরচও কিন্তু কম নয়। প্রতি বছরের জন্য যাত্রীদের সাড়ে ২৪ লাখ টাকা থেকে ৯০ লাখ টাকার মতো খরচ পড়বে।

যাত্রাপথে রাতের খাবারের সঙ্গে পানীয় পাওয়া যাবে। সারা দিনই মিলবে জুস, চা ও কফি। লন্ড্রি, পোর্ট ফি, হাউসকিপিং এবং সব খাবার এই অফারের আওতায় পড়বে।

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ৪০০ কেবিনযুক্ত এই প্রমোদতরিটি বাড়ির মতো সব সুযোগ-সুবিধার সঙ্গে খানাপিনা, শরীরচর্চা, সুইমিং পুল, উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট এবং চিকিৎসাসেবাও দেবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।