নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১২ মার্চ ২০২৩ ১২:০১
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সত্য ঘটনা অবলম্বনে তৈরি সফল সিনেমা নির্মাতা হাতে গোনা গুটি কয়েক। এর মাঝে যার নাম বর্তমান সময়ে সগৌরবে শোনা যায় তিনি হলেন তরুণ নির্মাতা ও লেখক রায়হান রাফী। ২০১৮ সালে পোরামন ২ সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তরুণ এই নির্মাতার।
এরপর একের
পর এক ব্লকবাস্টার থ্রিল ঘরনার সিনেমা উপহার দেন দর্শকদের। যার অধিকাংশই সত্য ঘটনা
অবলম্বনে তৈরি। দহন,পরান,দামাল যেমন থিয়েটার কাপিয়েছে একইভাবে দর্শককে ওটিটিনির্ভর হতে
বাধ্য করেছে জানোয়ার, টান, খাঁচার ভেতর অঁচিন পাখি, নিঃশ্বাস, ফ্লোর নাম্বার সেভেন
আর সদ্য মুক্তিপ্রাপ্ত ফ্রাইডের মত সিনেমাগুলো।
কোভিড-১৯
এর প্রভাব যখন কাটিয়ে উঠতে মরিয়া হলগুলো, ঠিক তখনই রায়হান রাফী তার পরিচালিত ‘পরান’
নিয়ে হাজির হলো হলে। বর্তমান তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি। পরিবার
নিয়ে হলমূখী হতে বাধ্য হন দর্শক। আর এর প্রধান কারণ ছিল গল্পটি, যা কিনা দর্শকদের খুব
পরিচিত। বরগুনার রিফাত হত্যা মামলার আদলে তৈরি এ সিনেমা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
এরপর ঠিক
কিছুদিন পরই মুক্তি পায় তার নির্মিত দামাল সিনেমাটি। মুক্তিযুদ্ধ ও ক্রীড়ানির্ভর এই
সিমেনাটিও দর্শক সানন্দে গ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ফুটবলের মধ্যদিয়ে দেশপ্রেম
উত্থানের ঘটনার আলোকে নির্মিত হয় সিনেমাটি।
সবশেষ কদমতলীর
ট্রিপল মার্ডারের ঘটনা অবলম্বনে ওটিটিতে মুক্তি পেয়েছে রায়হান রাফী নির্মিত ওয়েবফিল্ম
‘ফ্রাইডে’। এর মধ্য দিয়ে বাংলা ডার্ক থ্রিলার নামক এক নতুন অধ্যায়ের সূচনা হয় পরিচালকের
হাত ধরে। ১ মার্চ ওটিটি প্লাটফর্ম বিঞ্জে মুক্তি পায় সিমেনাটি। মুক্তির পূর্বে ট্রেইলার
এর মাধ্যমেই ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি। সিনেমাটিতে মূল চরিত্রে দেখা যায় তমা মির্জা,নাসির
উদ্দিন খান কে। বেশ কিছু লোমহর্ষক দৃশ্য থাকায় নিজের ফেসবুক একাউন্টে সিনেমাটির ট্রেইলার
শেয়ার করে পরিচালক বলেন ‘দুর্বল চিত্তের কাউকে না দেখার জন্য অনুরোধ করছি। সত্য ঘটনা
থেকে অনুপ্রাণিত ফ্রাইডে।’
এমন সব ঘটনাকে
পর্দায় দেখার জন্য সামনে মুখিয়ে থাকবেন দর্শকরা এমনটাই আশা করা যায় । আর তাই এরপর ঠিক
কোন ঘটনা পর্দায় আনবেন রায়হান রাফী, তাই এখন দেখার অপেক্ষা।