নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৭ মার্চ ২০২৩ ১২:০৯
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
ডায়াবেটিস
একটি সম্ভাব্য প্রাণঘাতী জটিল রোগ। এ রোগে আক্রান্ত হয়ে যারা ভাত খাওয়া ছাড়তে বাধ্য
হয়েছেন তাদের জন্য সুসংবাদ নিয়ে এলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। নতুন ধানের বৈশিষ্ট্যের
কথা জনিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের
আশা নতুন উদ্ভাবিত ব্রি ধান ১০৫ ডায়াবেটিক চাল হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে।
বাংলাদেশের
ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ ফলনশীল দুটি ধানের জাত উদ্ভাবন করেছে। ইনস্টিটিউটের বিজ্ঞানী
ও পুষ্টিবিদরা বলছেন, একটি ধানের চাল বিশেষ বৈশিষ্ট্যের কারণে ডায়াবেটিস রোগীদের জন্য
উপকারী হবে।
অন্য জাতটি
দক্ষিণাঞ্চলসহ জোয়ার ভাটা অঞ্চলের জন্য বিশেষভাবে উপযোগী হবে। জাতীয় বীজ বোর্ডও এই
দুটি ধানকে অনুমোদন দিয়েছে। ফলে এখন দুটি জাতই মাঠ পর্যায়ে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন
করা সম্ভব হবে।
কর্মকর্তারা
বলেছেন, তিন বছরেরও বেশি সময় ধরে এ দুটি জাতের চাষ ও ফলন পরীক্ষা করেছে ব্রি। শেষ পর্যন্ত
ধারাবাহিক ফলন গ্রহণযোগ্য মনে করা হয়েছে। দুটি জাতকেই অনুমোদন দিয়েছে জাতীয় বীজ বোর্ড।
ইউএইচ/