নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৫ মার্চ ২০২৩ ০৯:২৮
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
সম্প্রতি
পর্তুগালের ফেনেলা ফক্স নামের এক নারী ‘ডিজিটাল ভার্টিগো’ রোগে আক্রান্ত হয়েছেন। মূলত
দিনে ১৪ ঘণ্টারও বেশি সময় মোবাইল নিয়ে কাজ করতে গিয়ে তিনি এ রোগে আক্রান্ত হয়েছেন।
এ রোগে আক্রান্ত ব্যক্তি হারিয়ে ফেলেন নিজের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের ক্ষমতা।
ধরুন দাঁড়িয়ে কোনো কাজ করছেন এর মধ্যে হঠাৎই মাথা ঘুরে গেল বা শুয়ে মোবাইলে চালাচ্ছেন
কিন্তু আচমকাই মনে হলো যেন ঘরটা ঘুরছে। এগুলোই মূলত ভার্টিগোর
উপসর্গ!
এ ‘ডিজিটাল ভার্টিগো’তে ফেনেলা এতটাই অসুস্থ হয়ে পড়েন যে শেষ পর্যন্ত তাকে হুইল চেয়ারের
সাহায্য নিতে হয়। তারপর থেকেই ফেনেলা শয্যাশায়ী। হুইল চেয়ার ছাড়া তার হাঁটাচলা বন্ধ
হয়ে যায়। ফোনের প্রতি আসক্তিই তার এই পরিস্থিতি ডেকে আনবে, যা ফেনেলা কল্পনাও করতে
পারেননি তিনি।
বেঙ্গলনিউজ
টোয়েন্টিফোরের আজকের প্রতিবেদনে থাকছে ডিজিটাল ভার্টিগো রোগের বিষয়ে নানা তথ্য।