নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৫
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে কলকাতার তন্দুরি চা। সন্ধ্যো নামার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় জমে উঠছে সৈকতের তন্দুরি চায়ের দোকানগুলোতে। আড্ডা চলে গভীর রাত পর্যন্ত।
উতপ্ত মাটির কাপে পুড়ে
যাওয়া চায়ের সুগন্ধ আকৃষ্ট করছে পর্যটকদের। সেই সঙ্গে তন্দুরি চা তৈরির কারিগরদের নেই
দম ফেলানোর ফুরসত। একের পর এক চা বানিয়েই চলছেন তারা। সৈকত ঘিরে গড়ে উঠেছে ৩৫টির
বেশি তান্দুরি চায়ের দোকান।