নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪১



জমে উঠেছে রাজধানীর আগারগাঁওয়ে ‘হলিডে মার্কেট’ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪১


ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

রাজধানীর আগারগাঁও শেরেবাংলা রোডে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের পণ্য নিয়ে চলছে হলিডে মার্কেট। এখানে বিক্রি হচ্ছে লাইফস্টাইল থেকে শুরু করে কৃষিপণ্য, সেই সঙ্গে মজাদার নানা ধরনের খাবারও। তা ছাড়া আরও রয়েছে পরিবেশবান্ধব গাছ ও বাহারি ফুলের নার্সারি।

দেশে প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঐক্য ফাউন্ডেশন পাইলট প্রকল্প হিসেবে এ হলিডে মার্কেট চালু করেছে। শুক্র ও শনিবার সপ্তাহে দুদিন রাস্তার দুপাশে ৫০ করে মোট ১০০টি স্টল বসে এ মার্কেটে।

ইউএইচ/এইচআই