নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৩
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
দেশে প্রথমবারের মতো সবজি জাতীয় লাঠি মরিচ বা সিমলা মরিচ চাষ হচ্ছে। যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আবু সাঈদ ওরফে মানিকা রাজা নামে এক যুবক এ মরিচ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। মাত্র ৭ দশমিক ১২ শতাংশ জমিতে এই ঝাল চাষ করে ইতোমধ্যেই এলাকায় চমক দেখিয়েছেন তিনি।
কাঙ্ক্ষিত ফলন ও অধিক দাম হওয়ায় আগামীতে
এই মরিচ আরও অধিক জমিতে চাষ করবেন বলে আশা করছেন মানিকা রাজা। দেখতে মরিচ মনে হলেও
খেতে মোটেও ঝাল নেই এই মরিচে। বিদেশি সবজি ক্যাপসিকামের মতো এই মরিচ সবজি হিসেবে
বা সালাদ করে খাওয়ার কাজে ব্যবহার হয়ে থাকে। দেশের কোথাও কোথাও এই সবজিজাতীয় মরিচ
মিষ্টি মরিচ নামেও পরিচিত।