নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৩ আগস্ট ২০২৩ ০৬:৪৩
ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
মুরগির মাংসের
সুস্বাদু এক প্লেট বিরিয়ানি মাত্র ৫০ টাকায়। শুনতে অবাক লাগলেও এমন দোকানের সন্ধান
মিলিছে পদ্মা পাড়ের জেলা রাজবাড়ীতে। জেলা শহরের ২নং রেলগেটে ভ্রাম্যমান খাবারের এই
দোকান করেছেন উৎপল সাধু। তার এই বিরিয়ানি খেতে ভিড় করছেন অনেকেই।
রেলগেট এলাকায়
রান্না করা খাবার নিয়ে দুপুর ১২টার দিকে আসেন উৎপল সাধু। আর থাকেন সন্ধ্যা পর্যন্ত।
এরমধ্যেই শেষ হয়ে যায় সব খাবার। তবে দুপুর হলেই তার ভ্রাম্যমাণ দোকানে লেগে যায় ভিড়।
বিভিন্ন পর্যায়ের মানুষ এসেও এই বিরিয়ানির স্বাদ নেয়। কেউ আবার পার্সেল করে বাড়িতে
নিয়ে যাচ্ছেন।
একজন বিরিয়ানি
ক্রেতা জানান, ৫০ টাকায় চিকেন বিরিয়ানির মান খুবই ভালো। এখানে তিনি নিয়মিত খেতে আসেন
বলে জানান। আর একজন রিকশাচালক জানান, কম টাকার মধ্যে এখানে পেটভরে খাওয়া যায়। দোকানে
মাত্র ৫০ টাকার মুরগির বিরিয়ানী ছাড়াও ১২০ টাকায় এক প্লেট খাসির মাংসের বিরিয়ানীও পাওয়া
যায়।
দোকানি উৎপল
সাধু জানান, আমি আগে বাসা বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে রান্নার বাবুর্চির কাজ করতাম। পরে
আমি ভ্যান গাড়িতে করে ভ্রাম্যমাণ খাবারের দোকান করেছি। আমি পোলাও চাল দিয়ে বিরিয়ানি
রান্না করি। রান্নার কাজে বাড়িতে আমার স্ত্রী সাহায্য করে।প্রথম যখন শুরু করি তখন ৩
কেজি চালের বিরিয়ানি রান্না করতাম। এখন দিনে ৮ কেজি চালের বিরিয়ানি রান্না করি। প্রতিদিন
৪ থেকে ৫ হাজার টাকার বেচাকেনা হয়।
কম টাকায়
ভালো মানের ও স্বাদের খাবার পেয়ে ক্রেতার সংখ্যা দিন দিন বাড়ছে। আমি নিজে একজন দরিদ্র
মানুষ তাই সকলের কথা চিন্তা করে খাবারের দাম কম রাখছি। এতে আমার লাভের পরিমাণ কম হলেও
মানসিকভাবে শান্তি পাই। তবে দ্রব্যমূল্যের দাম যে ভাবে বৃদ্ধি পাচ্ছে আমরা অসহায় দরিদ্র
খেটে খাওয়া মানুষ অনেক কষ্টে আছি।
জেডএস/