নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৬ জুলাই ২০২৩ ০৮:০১



হারানো মেয়েটিকে যেভাবে পরিবারের হাতে তুলে দিলো রাজবাড়ী সমাজসেবা কার্যালয়

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৬ জুলাই ২০২৩ ০৮:০১


ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

যশোর থেকে হারিয়ে যাওয়া বোনকে ২ বছর পর রাজবাড়ীতে খুঁজে পেল পরিবার। এ কান্না বিষাদের নয়। মাঝে মাঝে মানুষ খুশিতে কাদেন। এটা তারই এক বাস্তব উদাহরণ। এক ভাই দুই বছরেরও বেশি সময় পর হারিয়ে যাওয়া বাক প্রতিবন্ধী বোনকে ফিরে পেয়ে এভাবেই অভিব্যক্তি জানান। মঙ্গলবার দুপুরে হারিয়ে যাওয়া ইয়াসমিনকে তার ভাই আনিসুর রহমানের হাতে তুলে দেন রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক রুবাইয়াত মো: ফেরদৌস।

তিনি জানান, ২০২১ সালের কোরবানীর ঈদে রাজবাড়ীর কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই বাক প্রতিবন্ধী মেয়েটিকে পেয়েছেন বলে জানান। তখন মেয়েটিকে তার কাছে আনা হলে জেলা সরকারী শিশু পরিবারে আশ্রয়ের ব্যবস্থা করেন। তখন থেকে ইয়াসমিন নামে ডাকা হয় মেয়েটিকে।

এরপর তিনি চেষ্টা চালান মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে। এজন্য জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে মেয়েটির হাতের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে কাজ শুরু করেন। তখন তার জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে মেলে যাবতীয় পরিচয়। তথ্য পাওয়া যায়, তার বাড়ি যশোরে।

পরে রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার আবু মুসাকে যশোর উপশহরের সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসারের মাধ্যমে মেয়ের ঠিকানা খুঁজতে বলেন। শেষ পর্যন্ত পাওয়া যায় পরিবারের সন্ধান।

এরপর গতকাল মেয়েটির ভাই আনিসুর রহমান, রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ে আসেন। তিনি জানান, অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবার। ২ বছরের বেশি সময় পর বোনকে ফিরে পেয়ে তারা সবাই আনন্দিত। তিনি জানান, ২০২১ সালের ৭ জুন যশোর জেলার ৫ নং উপশহর থেকে ১০ কিলোমিটার দূরে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরের বাড়িতে আসতে গিয়ে হারিয়ে যান তার এই বোন।

জেডএস/