নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৩ জুলাই ২০২৩ ০৮:১৩



শেষ হচ্ছে সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৩ জুলাই ২০২৩ ০৮:১৩


ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

৬৫ দিন পর আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। ফলে উপকূলীয় জেলেদের মধ্যে ফিরেছে স্বস্তি।

রোববার মধ্যরাতের পরই সাগরে মাছ শিকারে যাচ্ছেন জেলেরা। এজন্য শেষ মহুর্তের সব প্রস্তুতি সম্পন্ন করছেন বরগুনার পাথরঘাটার হাজারো জেলে। এতদিন ঘাটে বেঁধে রাখা নৌকাগুলো কেউ কেউ মেরামত শেষে এখন রঙের কাজ করছেন। আবার কেউ কেউ জাল বুনছেন। অনেকেই আবার ট্রলারে জাল, কন্টেইনার ও গ্রাফিসহ মালামাল উঠাচ্ছেন।

প্রতিটি ঘাটেই সাগরে ও নদীতে নামার জন্য জেলেদের প্রস্তুতি চলছে। অনেকদিন সাগরে মাছ না ধরায় জালে বিপুল মাছ ধরা পড়ার আশা করছেন জেলেরা।

জেলেরা নিজ নিজ এলাকা থেকে এসে মৎস্য আড়তগুলোতে জড়ো হচ্ছেন। এতে এতদিন ধরে প্রাণহীন থাকা জেলে পল্লীগুলোতে আবার প্রাণচাঞ্চল্য ফিরেছে। এরই মধ্যে অনেকেই এখনই বরফ নেওয়ার জন্য ট্রলার নিয়ে অপেক্ষা করছেন। এতে জমে উঠেছে বরফ মিল গুলি।

বঙ্গোপসাগরে মাছের প্রজনন মৌসুমের সুরক্ষায় গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার।

জেডএস/