নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২১ জুলাই ২০২৩ ০২:২৪



মুন্সিগঞ্জে প্রচুর সবজি উৎপাদন, কমতে পারে দাম

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২১ জুলাই ২০২৩ ০২:২৪


ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

মুন্সিগঞ্জ জেলায় এ বছর ৪ হাজার ৭২৩ হেষ্টর জমিতে বিভিন্ন ধরণের সবজির আবাদ হয়েছে। সদর ও টঙ্গিবাড়ী উপজেলার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ক্ষেত খামারে দেখা মিললো করলা, উস্তা, চিচিঙ্গা, লাউ, চালকুমড়া ও ধুন্দলসহ বিভিন্ন ধরণের সবজি।

প্রচুর সবজি উৎপাদন হওয়ায় মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে একাধিক পাইকারী সবজি বিক্রির হাট। প্রতিদিন এসব হাটে সবজি নিয়ে আসেন কৃষকরা। তাইতো আড়তগুলো সবজিতে ভরে গেছে।

পাইকারদের হাঁকডাকে মুখর বাজার। শত শত মণ সবজি রয়েছে আড়তগুলোয়। সকাল থেকে দেশের বিভিন্ন স্থানের পাইকাররা এখান থেকে সবজি কিনছেন। এসব সবজি রাজধানী ঢাকার পাইকারী আড়ৎগুলোতে নিয়ে যাচ্ছেন।

মুন্সিগঞ্জ জেলায় প্রচুর সবজি উৎপাদন হওয়ায় সবজির দাম কমতে শুরু করেছে বলে জানালেন অনেকে। দাম কম হওয়ায় এসব সবজি দেশের মধ্যে ময়মনসিংহ, বরিশাল, রংপুর, কুমিল্লা, ফরিদপুরসহ বিভিন্ন আড়তে যায় বলে জানালেন ব্যবসায়ীরা।

জেডএস/