ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২০ জুলাই ২০২৩ ০২:২৭



দেশে প্রথম চ্যানেল ২৪ এ কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অপরাজিতা’র সংবাদ পাঠ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২০ জুলাই ২০২৩ ০২:২৭


ছবি : সংগৃহীত

এবার দেশে প্রথমবারের মতো উপস্থাপন করল কৃত্তিম বুদ্ধিমত্তার মেয়ে 'অপরাজিতা'। এই সংবাদ উপস্থাপন করা হয়েছে দেশের বেসরকারি টিভি চ্যানেল, চ্যানেল ২৪। আজ বুধবার চ্যানেলটির সন্ধ্যা ৭টার বুলেটিনে যুক্ত হয়ে সংবাদ উপস্থাপন করে অপরাজিতা। এই অপরাজিতা নামের মেয়েটি একটি গ্রাফিকাল চরিত্র। যে লেখা দেখে পড়তে পারে। 

সম্প্রতি বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এই সংবাদ উপস্থাপনার বিষয়টি লক্ষ্য করা যায়। চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ।

আর গত ৯ জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন, ওড়িশা টেলিভিশন লিমিটেড কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়। যার নাম ছিল লিসা। যা নিয়ে ভারত-বাংলাদেশে রীতিমতো হইচই পড়ে যায়।

সেই হইচইয়ের রেশ কাটতে না কাটতেই এবার বাংলাদেশের ইতিহাসে অংশ হলো অপরাজিতা। আর প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকাকে দিয়ে সংবাদ উপস্থাপন করিয়ে আলোচনায় বেসরকারি টেলিভিশন, ‘চ্যানেল ২৪’।

জেডএস/