ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৪ জুলাই ২০২৩ ০৬:০৫



মার্টিনেজকে দেখতে কলকাতায় বিশৃঙ্খলা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৪ জুলাই ২০২৩ ০৬:০৫


আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজকে দেখতে কলকাতায়ও বিশৃঙ্খলা। তার সঙ্গে ছবি তুলতে মঞ্চে উঠে পড়েন প্রাক্তন ফুটবলারেরা। এসময় অনুষ্ঠানের মঞ্চে প্রাক্তনদের হুড়োহুড়ি লেগে যায়। ভিড় সামলাতে হিমসিম খায় কর্তৃপক্ষ ও পুলিশ। কম যাননি দর্শকরাও। তাদের চাপে রিতিমতো ব্যারিকেড ভেঙে পড়ার উপক্রম হয়। এক পর্যায়ে মঞ্চে মানুষের ভিড়ে ঢাকা পড়ে যান মার্টিনেজ।

ঢাকা থেকে কাল বিকেলে কেলকাতায় গিয়ে আজ নির্ধারিত সময়েই কলকতার মিলনমেলা প্রাঙ্গনে পৌঁছান মার্তিনেস। তার অনেক আগে থেকেই ভিড় জমেছিল সেখানে। মার্তিনেস মঞ্চে ওঠার পরে তাঁর ছবি তোলার জন্য এগোতে থাকেন দর্শকেরা। তাতেই ব্যারিকেড ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। প্রায় ২০ মিনিট পরে পুলিশ এসে পরিস্থিতি সামলায়।

এমি মার্টিনেজ কলকাতায় এসেই যেন বাঙালি বাবু সেজেছেন। তার জন্য তৈরি করা হয়েছে নানারকম বাঙালি খাবার। মঙ্গলবার কলকাতার মিলন মেলায় এমিলিয়ানো মার্টিনেজকে ঘিরে এক অনুষ্ঠানের আয়োজন করেন আয়োজকেরা। ক্রীড়া সংগঠক শতুদ্র দত্তের সেই অনুষ্ঠানের নাম 'তাহাদের কথা'। সেখানে নিজের গল্প শুনিয়েছেন মার্টিনেজ। পরে খেয়েছেন বাঙালি খাবার

মিলনমেলা অনুষ্ঠানে পর মোহনবাগান তাবুতে যাবেন মেসিদের দলের গোলরক্ষক।

সেখানে মার্তিনেজকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। মোহনবাগান রত্ন স্মারকও তুলে দেওয়া হবে তাঁকে। বুধবারও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। সন্তোষ মিত্র স্কয়্যারে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে মার্তিনেজকে। দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।

জেডএস/