নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২১ জুন ২০২৩ ০৭:৩৪



গাবতলীর হাটে কোরবানির পশু আসা শুরু

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২১ জুন ২০২৩ ০৭:৩৪


ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

আর মাত্র ৭ দিন পরই ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে এরইমধ্যে প্রস্তুত হয়েছে রাজধানী সবচেয়ে বড় গাবতলি পশুর হাট। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। কেনা-বেচাও শুরু হয়েছে, তবে তা খুচরা ক্রেতা নয়, সবাই পাইকার।

কোরবানি দেয়ার উদ্দেশ্যে সাধারণ মানুষে বেচাকেনা শুরু হয়নি হাটে। বেচাকেনা শুরু হতে আরও দুই-তিনদিন সময় লাগবে বলে জানিয়েছে বিক্রেতা ও হাট সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, হাটে সব ধরণের নিরাপত্তা নিষ্চিতে কাজ করবেন পুলিশ আনসার সদস্যরা। এজন্য বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। জাল নোট পরিক্ষার জন্য বিভিন্ন ব্যাংকের উদ্দ্যোগে থাকবে বিশেষ ব্যবস্থা। 

জেডএস/