নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৮ মে ২০২৩ ১২:৩৫



জাম খাওয়ার পর যেসব খাবার খাওয়া উচিত নয় (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৮ মে ২০২৩ ১২:৩৫


ছবি: সংগৃহিত

গ্রীষ্মকালীন জনপ্রিয় একটি ফল জাম। গ্রীষ্মকালীন ফল হলেও জুন, জুলাই এবং আগস্টেও পাওয়া যায় এটি। জামে প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ পদার্থ আছে, যা নানা ধরনের ওষধি বৈশিষ্ট্য ধারণ করে। বিশেষজ্ঞদের মতে, জাম পুষ্টিগুণে অনন্য। তবে নিয়ম না মেনে এই ফলটি খেলে এর পুষ্টিগুণ না পেয়ে বরং ক্ষতিকর প্রভাবে পড়তে পারেন বলে মনে করছেন পুষ্টিবিদরা।

জামে ক্যালোরি খুব কম যা একে স্বাস্থ্যকর খাবার হিসেবে উপস্থাপন করে। পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়ামসমৃদ্ধ জাম শরীরের অনেক সমস্যার সমাধান করে থাকে। আর এই ফলের বীজ, পাতা এবং ছালের ওষধিমূল্য রয়েছে। এটি বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা হয়।

এ ছাড়া জামের পুষ্টিগুণের বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন। ফল খাওয়ার পর এমনিতেই পানি খেতে নিষেধ করেন বিশেষজ্ঞরা। তৃষ্ণা পেলেও জাম খেয়ে কখনো পানি খাওয়া যাবে না। তা না হলে ডায়রিয়া ও বদহজমের মতো সমস্যা হতে পারে। আর জাম খাওয়ার অন্তত আধা ঘণ্টা পরে পানি খাওয়া যাবে। এ ছাড়া খালি পেটে জাম না খাবার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলেন, এতে বদহজম, অম্বল হয়ে যাওয়ার শঙ্কা থাকে।

পাশাপাশি  জাম খাওয়ার পর দুধ, পনির, দইয়ের মতো দুগ্ধজাত খাবার এড়িয়ে চলতে বলা হয়। কারণ, দুধ আর জাম একসঙ্গে খেলে টক্সিক গ্যাস তৈরি হয়। এর থেকে কোষ্টকাঠিন্য, বদহজমের সমস্যা হতে পারে। অন্যদিকে পুষ্টিবিদদের মতে, জাম ও হলুদ খুবই মারাত্মক জুড়ি। তাই এই দুটো জিনিস কখনো একসঙ্গে খাওয়া যাবে না। হলুদের অ্যান্টিসেপ্টিক গুণ রয়েছে ঠিকই, তবে জামের সঙ্গে খেলেই বিপদ। এতে পেটে ব্যথা ও অস্বস্তি হতে পারে। অন্যদিকে জাম খাওয়ার সঙ্গে সঙ্গে আচারজাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো। এতে করে পেটে বিষাক্ত যৌগ তৈরি হতে পারে।

ইউএইচ/এইচআই