ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৩ মে ২০২৩ ১০:১১
ছবি: সংগৃহিত
প্রতিদিনের
ঘরের কাজগুলো সহজ করে তুলতে ঘরোয়া কিছু গ্যাজেট রয়েছে। আর এই গ্যাজেটগুলো নিউমার্কেট,
স্টেডিয়াম মার্কেটসহ ঢাকার স্থানীয় বাজারেই পাওয়া যাবে। বেঙ্গলনিউজ টোয়েন্টিফোরের আজকের
প্রতিবেদনে জেনে নিন কম বাজেটের ঘরোয়া কিছু গ্যাজেটের তালিকা-
ভেজিটেবল চপার
রান্নাঘরে
সবজি কাটার কাজ বেশ সময়সাপেক্ষ ব্যাপার। আর এ কাজে আপনার সময় ও কষ্ট দুটোই বাঁচিয়ে
দিতে পারে এই ভেজিটেবল চপার। এসব চপারের মাধ্যমে খুব সহজে ও কম সময়ের মধ্যে সবজি কেটে
তরকারি রান্না করে ফেলা সম্ভব। ঢাকার স্থানীয় বাজারেই ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যে একটি
ভালো ভেজিটেবল চপার কিনতে পারবেন।
পোর্টেবল ব্লেন্ডার
এই গরমে
ফলের জুস বেশ উপকারী খাবার। একটি পোর্টেবল ব্লেন্ডার থাকলে খুব সহজে যেকোনো ফলের জুস
তৈরি করা সম্ভব। এসব গ্যাজেট চার্জ দিয়ে ব্যবহার করতে হয়। যার জন্য রয়েছে আলাদা ইউএসবি
ক্যাবল। ঢাকার নিউমার্কেটসহ অন্যান্য মার্কেটে এক হাজার থেকে দেড় হাজারের টাকার মধ্যে
এসব পোর্টেবল ব্লেন্ডার পাওয়া যায়।
হ্যান্ডহেল্ড মিক্সার
বেকিং ও
রান্নার কাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি গ্যাজেট হ্যান্ডহেল্ড মিক্সার। ক্রিম হুইপ
করা, ডিম ফোটানো বা কেকের মিশ্রণ সহজে ও দ্রুত মেশানোর জন্য হ্যান্ডহেল্ড মিক্সার খুব
কাজের একটি গ্যাজেট। আর সবচেয়ে কম মূল্যে হ্যান্ডহেল্ড মিক্সার পাওয়া যাবে ৩০০ টাকায়।
তবে বিদ্যুৎচালিত মিক্সারগুলোর দাম পড়বে ৮০০ থেকে ১ হাজার টাকার মধ্যে।
বৈদ্যুতিক কেতলি
দ্রুত পানি
গরম করতে বৈদ্যুতিক কেতলি বেশ কাজের। খুব তাড়াতাড়ি চা বা কফি তৈরি করতে বেশ কাজে লাগে
এই বৈদ্যুতিক কেতলি। পাশাপাশি চুলার গ্যাস না থাকলেও ছোটখাটো কাজ করা যায় এই কেতলি
দিয়ে। ভালো মানের বৈদ্যুতিক কেতলি পাওয়া যাবে এক থেকে দেড় হাজার টাকার মধ্যে।
কর্ডলেস হ্যান্ডহেল্ড ভ্যাকুয়াম
প্রত্যেকের
ঘরই কম-বেশি ময়লা হয়ে থাকে। এ জন্য বড় ভ্যাকুয়াম ক্লিনার বা ঝাড়ু ব্যবহার অনেকের ঝামেলার
মনে হতে পারে। তাই কম সময়ে আর খুব সহজে ঘরের ছোটখাটো ময়লা পরিষ্কার করতে এই ভ্যাকুয়াম
অত্যন্ত কার্যকর। ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে তারবিহীন এসব ভ্যাকুয়াম পাওয়া যাবে।
ইউএইচ/