নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২১ মে ২০২৩ ১২:১৫



কুমিল্লায় খাদি কাপড়ের পাঞ্জাবি, ফতুয়া ও থ্রি-পিসের চাহিদা সব সময় (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২১ মে ২০২৩ ১২:১৫


ছবি: সংগৃহিত

কুমিল্লার খাদি শিল্পের তৈরি কাপড় দেশ ও বিদেশের সব শ্রেণির মানুষের কাছে অতি প্রিয় কাপড়। পরনে আরাম আর স্বাচ্ছন্দ্যের পাশাপাশি নিজেকে একটু আকর্ষণীয় করতে এই খাদির জুড়ি নেই।

তুলা থেকে সুতা তৈরি করে বোনা মিহি কাপড়ের খাদি গরমেও বেশ স্বস্তিদায়ক। তাই তো কুমিল্লার গ্রামীণ এলাকায় চরকায় বোনা তন্তু থেকে উৎপাদিত খাদির তৈরি পোশাকে সেজেছে বিপণিবিতান। 

দেশি-বিদেশি কাপড়ের ভিড়ে কুমিল্লার মার্কেটগুলোতে খাদি কাপড়ের তৈরি পাঞ্জাবি, ফতুয়া ও থ্রি-পিসের বেশ চাহিদা রয়েছে। পরতে  আরাম আর দামেও সাশ্রয়ই হওয়ায় ক্রেতা পছন্দের তালিকায় খাদির পোশাক।

ইউএইচ/এইচআই