ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২০ মে ২০২৩ ১২:৩৬



ঘরে বসে অনলাইনে যেভাবে আয় করতে পারেন (ভিডিও)

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২০ মে ২০২৩ ১২:৩৬


ছবি: সংগৃহিত

ঘরে বসে সামাজিকমাধ্যমগুলো ব্যবহার করে অনলাইনে আয় করার খবর অনেকেই শুনেছেন। এবার নিজেই আয় করার জন্য নেমে পড়তে পারেন। প্রতিবেদনে আমরা জানাব সেই সব উপায়। সঙ্গে মনে রাখবেন, এই আয়ের ক্ষেত্রে বিশেষ কোনো দক্ষতা বা ডিগ্রি না থাকলেও চলবে।

ঘরে বসে সহজেই ইউটিউব ব্যবহার করে আয় করতে পারেন। আর এ জন্য আপনাকে প্রতিদিন নতুন নতুন বিষয়ের ওপর ভিডিও বানাতে হবে এবং পোস্ট করতে হবে। আপনার ভিডিও কিছুসংখ্যক মানুষের কাছে পৌঁছানোর পরে, আপনি ইউটিউব থেকে অর্থ পাবেন। আর সে জন্য অবশ্যই আপনার ভালো ভিডিও বানানোর দক্ষতা, থাকতে হবে। অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর বর্তমানে ইউটিউব থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছেন।

ইউটিউবের পর ইনস্টাগ্রাম অনলাইনে টাকা উপার্জনের একটি ভালো প্ল্যাটফর্ম। আর এ জন্য আপনাকে বিনা মূল্যে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই প্ল্যাটফর্মে নানান ধরনের পণ্য বিক্রি করতে পারেন। বর্তমানে বিশ্বের অনেক মানুষ ইনস্টাগ্রাম শপিং ব্যবহার করছেন। এ ছাড়া ইনস্টাগ্রাম রিলস তৈরি করে মাসে লাখ লাখ টাকা আয়ের সুযোগ রয়েছে।

ঘরে বসে আয় করার আরেকটি উপায় হচ্ছে ব্লগিং। আপনার দিনের কাজ বা রান্নাবান্না। যে কোনো বিষয় হতে পারে। ভিডিও করে ফেসবুক ও ইউটিউবসহ, বিভিন্ন সামাজিক মাধ্যমে আপলোড করুন। এখান থেকেও মাসে লাখ টাকা আয় করতে পারবেন। এ জন্য ভিন্নধর্মী কিছু করার চিন্তা করতে পারেন। তাহলে ভিউ বেশি পাবেন। এতে আয়ও হবে অনেক বেশি।

ইউএইচ/এইচআই