নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৮ মে ২০২৩ ১২:১৯
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের সামনের ফুটপাতের কোল ঘেঁষে ছোট্ট দোকান নিয়ে বসেছেন শাপলা ও রাকেশ । সামনে ছোট একটি বাক্সে সাজানো বিভিন্ন রংয়ের কালি, তুলি ও জুতার সোল্ড। এই দোকান থেকে কেউ জুতা পলিশ করাচ্ছেন, কেউ কেউ জুতার ছিঁড়ে যাওয়া অংশ মেরামত করাচ্ছেন।
দোকানটিতে চোখে পড়ল বাক্সের ওপর রাখা মোবাইল ব্যাংকিং নগদ ও রকেটের কিউআর কোড। সেবা নিয়ে শাপলাকে এই কিউআর কোডের মাধ্যমে অর্থ পরিশোধ করা হচ্ছে। রাকেশ জানান, কাজ করার পর অনেকেই ১০০ টাকা বা ৫০০ টাকার নোট দেয়, সেটার ভাঙ্গতি দেওয়া নিয়ে অনেক সময় সমস্যায় পড়তেন। তবে কিউআর কোডের মাধ্যমে সেই সমস্যা সমাধান হয়েছে বলে জানান।
শাপলা জানান, তার স্বামী একজন প্যারালাইসিস রোগী, তিনি অফিসে ঘুরে জুতা নিয়ে আসেন। সেই জুতা ঠিক করে জুতা পাঠিয়ে দিলে, তারা কিউআর কোডের মাধ্যমে টাকা দিয়ে দেয়। প্রতি সপ্তাহে এক থেকে দেড় হাজার টাকা তুলতে পারেন বলে জানান।
কিউআর কোডের মাধ্যমে টাকা দেন, সেবা নেন। খুচরা টাকা নিয়ে ঝামেলা নাই। রাস্তায় চলাচলকারী পথচারীদের এভাবেই দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন, শাপলা ও রাকেশ।
ইউএইচ/