ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৮ মে ২০২৩ ০৯:৩২



ওজন নিয়ন্ত্রণে পরিমিত পাকা আম, নিউট্রিশন রিসার্চ এ প্রকাশিত গবেষণা (ভিডিও)

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৮ মে ২০২৩ ০৯:৩২


বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর

বাজারে আসতে শুরু করেছে নানা জাতের পাকা আম। গরমের এই সময়ে অনেকের রোজকার খাদ্য তালিকার অংশ আম। কিন্তু প্রতিদিন আম খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব কিনা , এ নিয়ে আছে নানা জনের নানা মত । তবে অতিরিক্ত আম খেলে ওজন বাড়লেও পরিমিত আম খেয়ে ওজন নিয়ন্ত্রণ রাখা সম্ভব । ‘নিউট্রিশন রিসার্চ’-এ প্রকাশিত এক গবেষণা থেকে এই তথ্য জানা গেছে ।

অস্বাস্থ্যকর খাবারের বদলে আম খাওয়া বাড়তি ক্যালরি গ্রহণ থেকে বিরত রাখে এবং ওজন কমায়। ‘নিউট্রিশন রিসার্চ’-এ প্রকাশিত গবেষণায় বলা হচ্ছে, যারা বেশি ফল খায় তারা অন্যাদের তুলনায় দ্রুত ওজন কমাতে পারেন। এ গবেষণা থেকে জানা যায় , যারা বেশি ফল খেয়েছেন তারা অন্যদের তুলনায় ৩০০ গ্রাম বেশি ওজন কমাতে সক্ষম হয়েছেন। 

এছাড়াও পুষ্টিবিদদের মতে, যেসব ফল অল্প ক্যালরি সরবারহ করে তা ওজন কমানোর জন্য বেশি কার্যকর।পাকা আমের প্রতি গ্রামে ০ দশমিক ৬ ক্যালরি থাকে। তাই একে কম-ঘনত্বের ফল বলা যায়। এমনি কি আম উচ্চ আঁশ সম্পন্ন । ফলে এটি ওজন কমাতে বেশ কার্যকর। জানা গেছে, আঁশ পেট ভরাভাব বাড়ায় এবং চর্বি ও কার্বোহাইড্রেটের শোষণের হার কমায়। এক কাপ আমে ২ দশমিক ৬ গ্রাম আঁশ থাকে যা দৈনিক চাহিদার ১০ শতাংশ পূরণ করে।

এছাড়াও আম বিটা ক্যারোটিন সমৃদ্ধ, যা ক্যান্সারের ঝুঁকি কমায়। এমনকি ক্যালরি শোষণের ক্ষেত্রে আম খুব ভালো কাজ করে। প্রতিদিন আম খেলে ওজন কমার পাশাপাশি ত্বক উজ্জ্বল ও মসৃণ করে।

ইউএইচ/