ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৩ এপ্রিল ২০২৩ ১১:১৮
ছবিঃ সংগৃহীত
বছরের
পর বছর ধরে প্রায়ই ঘুমের মধ্যে একই রকম স্বপ্ন দেখে আসছেন, এমন ব্যক্তির সংখ্যা
নেহাত কম নয়। উঁচু কোনো জায়গা থেকে পড়ে যাওয়া, বিপজ্জনক স্থানে গিয়ে হাত ছেড়ে
দেওয়া বা ঘুমের মধ্যে কেঁপে ওঠার মতো ভয়ঙ্কর স্বপ্নও দেখেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন,
মানুষ যেসব বিষয় নিয়ে অস্বস্তি বোধ করে
বা ভীত থাকে, সেগুলো নিয়েই তাদের স্বপ্নের মধ্যে সমস্যা তৈরি হয়। এসব স্বপ্নকে
নিছকই দুঃস্বপ্ন বলে উড়িয়ে দেওয়া যায় না। কারণ কিছু স্বপ্ন আছে যেগুলো বারবার দেখা
মানে নেতিবাচক প্রভাব ফেলে এবং তা কাটিয়ে উঠতে বিশেষ প্রচেষ্টারও দরকার হয় বলেন বিশেষজ্ঞরা।
হার্ভার্ড
মেডিক্যাল স্কুলের মনোরোগবিদ্যা বিভাগের লেকচারার ডিয়ারড্রা ব্যারেট বলেন, একই
স্বপ্ন বারবার দেখা সাধারণত জীবনের খুব গভীর কোনো অভিজ্ঞতা বা কোনো একটি চারিত্রিক
বৈশিষ্ট্য সংক্রান্ত কারণে ঘটে- যার মুখোমুখি হতে পারেন আপনি বাস্তবেও; কারণ এগুলো
আপনার জীবনে ক্ষণিকের ঘটনা নয়, বরং এটি জীবনেরই একটি অংশ।
ব্যারেট
আরও বলেন, যদিও পুনরাবৃত্ত স্বপ্ন মানুষ ছোটবেলায় বেশি দেখে; তবে প্রাপ্তবয়স্ক
হয়েও এটি আমাদের সাথে ঘটতে পারে। আর পুনরাবৃত্ত স্বপ্নের ক্ষেত্রে একটা স্বপ্ন
দেখার কাছাকাছি সময়েই আবারও সেই স্বপ্ন দেখবে- তাও নয়। একই মাসে বারবার, এমনকি
বছরে কয়েকবারও তা হতে পারে।
যেহেতু
পুনরাবৃত্ত স্বপ্ন ব্যাপারটা বারবার ঘটে যাচ্ছে তা নিয়ে অবশ্যই অনুসন্ধানের
প্রয়োজন আছে বলে মনে করেন সিলিকন সাইক এর প্রতিষ্ঠাতা ডা. অ্যালেক্স দিমিত্রিউ।
বলেন, মানুষ যেসব বিষয় নিয়ে অস্বস্তি বোধ করে বা ভীত থাকে, সেগুলো নিয়েই তাদের
স্বপ্নের মধ্যে সমস্যা তৈরি হয়। স্বপ্নের মাধ্যমে কোনো একটা বার্তা আপনাকে
দেওয়ার চেষ্টা করা হচ্ছে; আর আপনাকে খুঁজে বের করতে হবে সেই বার্তাটা কি। যখন আপনি
এতে সফল হবেন, তখনই হয়তো এই কাজে ক্ষান্ত দিতে পারবেন বলেন দিমিত্রিউ।
কেন
বারবার একই স্বপ্ন দেখছেন তা অনেকের মনেই একটি বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর
খুঁজতে গিয়ে কেউ কেউ হয়তো মানসিকভাবে ভীষণ চিন্তিত হয়ে পড়েন। ব্যারেট বলেন, যখন
আপনি একই স্বপ্ন বারবার দেখছেন, তখন নিজেকে প্রশ্ন করুন যে এর মাধ্যমে আপনাকে কী
বার্তা দেওয়া হচ্ছে। স্বপ্নে যেসব ব্যক্তি বা বস্তুকে দেখছেন, সেগুলোর সাথে আপনার
সম্পর্ক কী? ওইসব জিনিসকে ঘিরে আপনার বিশ্বাসের প্রক্রিয়াটা কী? আপনি কি সেগুলো
নিয়ে কোনোভাবে ভীত? ঠিক কোন জিনিসটা আপনাকে বেশি পীড়া দিচ্ছে?
বিশেষজ্ঞরা
বলছেন, একবার যদি বুঝতে পারেন আপনার উদ্বেগের জায়গা কোনগুলো, তাহলে ঘুমাতে যাওয়ার
আগে সেগুলো লিখে রাখলে বারবার একই স্বপ্ন দেখার নেতিবাচক প্রভাব এবং সাধারণ
দুশ্চিন্তা প্রশমিত হয়।
এবি/জিএম