ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৩ এপ্রিল ২০২৩ ১১:০৯
ছবিঃ সংগৃহীত
বিশ্বের
সবচেয়ে ব্যয়বহুল খাবারগুলো চেখে দেখাও একটি বিলাসবহুল অভিজ্ঞতা। যা অনেকেরই পছন্দ।
মূলত খাদ্য মানুষের বেঁচে থাকার অন্যতম মৌলিক চাহিদা। তবে ভোজনরসিকদের কাছে খাদ্য হলো
জীবনের ভালোবাসা। বিশ্বের এমন অনেক ব্যয়বহুল খাবার আছে যেগুলোর স্বাদ নিতে চাইলে ভোজনরসিকদের
গুনতে হবে ১ হাজার ডলার বা ১ লাখ টাকারও বেশি।
এই
তালিকায় প্রথমেই রয়েছে ক্যাভিয়ার। এটা এক ধরনের সামুদ্রিক মাছের ডিম। বেলুগা স্টার্জেন
মাছ থেকে সবচেয়ে ব্যয়বহুল ও সুস্বাদু ক্যাভিয়ার পাওয়া যায়। যা সংগ্রহ করা হয় বিপন্ন
প্রায় ইরানি আলবিনো বেলুগা স্টার্জেন মাছ থেকে। আর এক কেজি অ্যালবিনো ক্যাভিয়ারের
দাম সাড়ে ৩৪ হাজার ডলার পর্যন্তও হতে পারে।
তালিকায়
দ্বিতীয় অবস্থানে রয়েছে জাফরান। ফুল থেকে সংগৃহীত সুগন্ধিযুক্ত জাফরান সারা বিশ্বের
সবচেয়ে দামি মসলা হিসেবে পরিচিত। এশিয়া ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে জাফরান
উৎপাদিত হয়। এর উৎপত্তি মূলত গ্রিসে। খাবারের স্বাদ ও রঙের জন্যই মূলত জাফরান ব্যবহার
করা হয়। পৃথিবীর সবচেয়ে দামি মসলার একটি হলো ইরানি জাফরান। এই জাফরানের প্রতি কিলোগ্রামের
দাম ৪০০ ডলার।
এরপর
রয়েছে সাদা ট্রাফলস, যা মূলত এক প্রকার ভূগর্ভস্থ ছত্রাক বা মাশরুম। ইউরোপের জলবায়ুতে
সাদা ট্রাফলগুলোর জন্মানোর জন্য উপযুক্ত স্থান। তাই এটা ইউরোপেই পাওয়া যায়। এটা এক
ধরনের বিরল প্রজাতির তীব্র সুগন্ধ যুক্ত মাশরুম। যা দেখতে অনেকটা আলুর মত। আর এই মাশরুম
মাটির নিচে জন্মায় বলে সহজে খুঁজে পাওয়া কষ্টকর। এক পাউন্ড হোয়াইট ট্রাফলের দাম সাধারণত
৩ হাজার ডলার হয়ে থাকে।
বিশ্বের
ব্যয়বহুল খাবারে তালিকায় ৪র্থ অবস্থানে রয়েছে কোপি লুয়াক। এটা জনপ্রিয় ও অত্যন্ত
ব্যয়বহুল কফি। মূলত এটা গোল্ডেন কফি বিন থেকে তৈরি করা হয়। যা এশিয়ান পাম সিভেট
নামের বিড়ালের মল থেকে সংগ্রহ করা হয়। এই ছোট আকৃতির বিড়াল এশিয়ার কিছু অংশে বাস
করে। যে কফি বিন থেকে এই কফি তৈরি হয় সেই বিনগুলোকে এশিয়ান পাম সিভেট নামের বিড়ালকে
খাওয়ানো হয়। এরপর সেগুলো বিড়ালের পাকস্থলীর এসিডে জারিত হয়ে মলের সঙ্গে বেরিয়ে আসে।
এই বিন থেকেই তৈরি হয় কফি। এর প্রতি পাউন্ডের দাম প্রায় ৬০০ ডলার।
জাপানি গরুর মাংসকে ‘ওয়াগু বিফ’বলা হয়। জাপানের চারটি ভিন্ন প্রজাতির গরুর থেকে এ মাংস পাওয়া যায়। এ গরুর মাংস মূলত চর্বিবহুলতার জন্য বিখ্যাত। এর দাম এত বেশি হওয়ার কারণ, এসব গরু প্রতিপালনে খরচ অনেক। সেজন্যে গরুগুলোকে ছোট থেকেই শুরু হয় বিশেষ ধরনের খাবার খাওয়ানো। জাপানে সবচেয়ে দামি ওয়াগু বিফগুলো মধ্যে 'কোবে বিফ' অন্যতম। যা কিনতে গ্রহককে গুনতে হয় কেজি প্রতি ৬৪০ ডলার।
জিএম/