ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২২ এপ্রিল ২০২৩ ০৬:০৪



যেসব আইফোন আর চালাতে পারবেন না ব্যবহারকারীরা (ভিডিও)

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২২ এপ্রিল ২০২৩ ০৬:০৪


ছবিঃ সংগৃহীত

চলতি বছরের মে মাস থেকে কয়েকটি আইফোন আর চলবে না। চীনা প্রযুক্তি বিষয়ক সাইট গিজমোচায়নার এক প্রতিবেদনে অ্যাপল বিশেষজ্ঞরা বলছেন, শিডিউলড আইফোন আপগ্রেডের ফলে ব্যবহারকারীরা একাধিক সমস্যার সম্মুখীন হতে চলেছেন। 

অনেকেই পুরনো আইফোন বিক্রি না করে কাছেই রেখে দেন। ব্যবহার করেন দিনের পর দিন। তবে যারা পুরনো জেনারেশনের আইফোন ব্যবহার করেন তারা মে মাসের প্রথম দিকে অ্যাপল পরিষেবাগুলোর অ্যাক্সেস হারাতে পারেন। আইক্লাউড বাদে, আইওএস ১১ থেকে ১১.২.৬ সফটওয়্যারের ডিভাইসগুলোতে কাজ করা বন্ধ করে দেবে। নতুন সিকিওরিটি ফিচার ও আপগ্রেডগুলো ব্যবহার করতে ব্যবহারকারীকে আইফোন ৭ মডেলটিকে আইওএস ১৫-এ আপডেট করে নিতে হবে। তবে আইফোন ৭ এ আর কখনোই আইওএস ১৬ সাপোর্ট করবে না।

এ বিষয়ে অ্যাপল বিশেষজ্ঞরা বলছেন, আইফোন আপগ্রেডের ফলে ব্যবহারকারীরা একাধিক সমস্যার সম্মুখীন হতে চলেছেন। তাই যত দ্রুত সম্ভব আইফোন ব্যবহারকারীদের তাদের ফোন সাম্প্রতিকতম আইওএস ভার্সনে আপডেট করে নিতে হবে। আপডেট না করলে ভবিষ্যতে সেই ফোনে আর প্রবেশ করতে পারবেন না। কারণ আইওএসের পুরনো ভার্সনটি একাধিক জরুরি ফাংশন হারাতে চলেছে। যেমন, ম্যাপ নেভিগেট করা, ফোনে সিরি ভয়েস কন্ট্রোল, জরুরি অ্যাপের জন্য অ্যাপ স্টোর এইরকম আরও কিছু ফাংশনে পুরোনো আইফোন আর ঢুকতে পারবে না ব্যবহারকারীরা । 

জিএম/