বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২২ এপ্রিল ২০২৩ ০৫:৪৯
ছবিঃ সংগৃহীত
ঈদের ছুটিতে সবাই প্রিজনদের সঙ্গেই কাটাতে চায়। তাই প্রতিবছর ঈদ আসলেই শহরের কর্মজীবী মানুষেরা নাড়ির টানে গ্রামের দিকে ছুটতে থাকে। একারণেই ঈদের সময় ঢাকার আশপাশ হয়ে যায় ফাঁকা। আর এ ফাঁকেই যারা প্রিয়জনদের সঙ্গে ঢাকাতে ঈদ করেন তারা একটু স্বাচ্ছন্দ্যে ঘুরতে বের হন। ঈদের ছুটিতে ঢাকার আশপাশের যেসব স্থানে পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের বেঙ্গলনিউজ টুয়োন্টিফোরের প্রতিবেদনে।
ঈদের ছুটিতে অল্প সময় হাতে থাকলে দিনে-দিনেই ঘুরে আসতে
পারেন দোহারের মিনি কক্সবাজার নামে পরিচিত মৈনটঘাটে। পদ্মার তীরে হাটতে হাটতে উপভোগ
করতে পারবেন সুবিশাল জলরাশি। সঙ্গে ইলিশ দিয়ে সেরে নিতে পারবেন দুপুরের খাবার। গুলিস্তান থেকে সরাসরি বাসে করে চলে
২ ঘন্টায় পৌঁছে যেতে পারবেন মৈনট ঘাটে। এমন মনোরম পরিবেশে কাটানো সময় আপনার ঈদে যোগ
করবে বাড়তি আনন্দ।
অন্যদিকে ঈদের ছুটিতে চাইলেই ঘুরে আসতে পারেন মানিকগঞ্জের
সাটুরিয়ার বিখ্যাত বালিয়াটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে রয়েছে দুই’শটির মতো কক্ষ,
জাদুঘরসহ প্রাচীন নিদর্শন। আপনি চাইলে ব্যক্তিগত গাড়ি কিংবা গাবতলী বাস টার্মিনাল থেকে
লোকাল যানবাহনে করেও যেতে পারে এ জমিদার বাড়িতে।
এছাড়া ঈদের ছুটিতে ঢাকা থেকে একদিনে ঘুরে আসতে চাইলে যেতে পারেন টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি। এটার মতো সুসজ্জিত বা যত্নে সংরক্ষিত জমিদার বাড়ি বাংলাদেশে খুব কমই রয়েছে। এখানে পার্ক, চিড়িয়াখানা, পিকনিক স্পটসহ বেশ কিছু বড় দিঘী ও বোট রাইডের মতো ব্যবস্থা রয়েছে।
জিএম/