নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৬ এপ্রিল ২০২৩ ১০:১৫



কমলগঞ্জে নারী উদ্যোক্তাদের দেশীয় পণ্য নিয়ে উই হাটবাজার মেলা অনুষ্ঠিত (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৬ এপ্রিল ২০২৩ ১০:১৫


ছবি: সংগৃহিত

মৌলভীবাজার জেলার নারী উদ্যোক্তাদের নিয়ে কমলগঞ্জ উপজেলায় উইমেন ই কমার্স অ্যান্ড ট্রাস্ট বা উই হাটবাজার মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন উই হাটবাজার উদ্ভোধন করেন।

মৌলভীবাজার জেলার সাত উপজেলার অনলাইনভিত্তিক প্ল্যাটফর্মের, নারী উদ্যোক্তাদের, প্রায় ১৫টি স্টল মেলায় অংশ নেন। বিভিন্ন স্টলে বাহারি পোশাক, তাঁত শিল্প, মণিপুরি শাড়িসহ বিভিন্ন পিঠার পরসা সাজিয়ে রাখেন উদ্যোক্তারা।

কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রথমবারের মতো এই উই হাটবাজারের আয়োজন করা হয়। মেলা চলে বিকেল পর্যন্ত। কমলগঞ্জ উপজেলার লেডিস ক্লাবের সভাপতি পাপিয়া চৌধুরী জুঁইসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ইউএইচ/এইচআই