নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৫ এপ্রিল ২০২৩ ০৭:৫১
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
রাজধানীর
নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩০ জনকে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আর একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন
অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
আহতদের মধ্যে
ফায়ার সার্ভিসের কর্মী ১৫ জন, দোকানের কর্মচারী ১২ জন, ১ জন করে বিমানবাহিনী ও আনসার
সদস্য। বাকি ২ জন স্বেচ্ছাসেবী বলে জানা গেছে।
আহত ৩১ জন
হলেন- ফায়ার সার্ভিস সদস্য রাসেল, শান্ত, তৌফিক, রাজন, মিলন, সজীব, আরিফুল, কামরুজ্জামান,
শরিফুল, সোহেল রানা, দিপজল, রাজিব, আলমগীর, ফায়ার ভলেন্টিয়ার রিফাত ও সাব্বির। বিমানবাহিনীর সদস্য সার্জেন্ট আরাফাত, আনসার সদস্য সবুজ। দোকানকর্মী বায়জিদ, হাসান, লিমন,
শাহ আলম, কামাল হোসেন, জীবন, জিসান, ইয়াসিন, স্বপন, আলম, সাফিন, ফারহান। ক্রোকারিজ
দোকানদার মো. জীবন ও স্বেচ্ছাসেবী চানমিয়া।
সবাই ধোঁয়াজনিত
শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাদের প্রাথমিকভাবে অক্সিজেন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন অনেকে।
এমএইচ/