নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৪ এপ্রিল ২০২৩ ০৪:১৬
ছবি: সংগৃহীত
দরজায় কড়া
নাড়ছে ঈদ। এরই মধ্যে পোশাক কেনা সম্পন্ন হলেও কেনা বাকি জুতা ও অন্যান্য অনুষঙ্গ।
রাজধানীর বেশ কয়েকটি বিপণিবিতান ঘুরে দেখা গেল পোশাকের সঙ্গে ম্যাচিং করে জুতা কিনতে
ব্যস্ত ক্রেতারা। পাশাপাশি দম ফেলার সময় পাচ্ছেন না বিক্রেতারাও।
ঈদের আগে
নতুন জামা আর প্রসাধনী কেনার পাশাপাশি মেয়েদের আগ্রহ থাকে জামার সঙ্গে মিলিয়ে গহনা
কেনার প্রতি। বাজার ঘুরে দেখা গেল এবারের ঈদে চলছে রুপা, কপার, সোনালি ও এন্টিক রঙের
মেটাল গহনা। কেউ-বা একটু সিম্পল থাকতে বেছে নিচ্ছেন ব্রেসলেট টাইপ ঘড়ি।
নতুন পোশাকই
নয়, ঈদে চাই নতুন জুতাও। ঈদ উপলক্ষে হরেক রকম জুতা-স্যান্ডেল দিয়ে দোকান সাজিয়েছেন
বিক্রেতারা। ঈদে বাটা বাজারে সব বয়সীদের জন্য প্রায় বিভিন্ন রকমের নতুন ডিজাইনের জুতা,
স্যান্ডেল ও সু নিয়ে এসেছে। ঈদের পোশাক কেনা শেষে সেখানে পছন্দ সই জুতা কিনতে
মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ।
অনেকেই আবার
প্রয়োজনকে প্রাধান্য দিয়ে পোশাকের আগেই জুতাটা কিনতে দেখা যায়।
এমএইচ/