ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৩ এপ্রিল ২০২৩ ০৪:৫৯
ছবি: সংগৃহীত
আর কয়েকদিন
পরই ঈদ। আর নতুন পোশাক ছাড়া ঈদ, ভাবাই দায়। তাইতো তৈরি পোশাক কিনতে রাজধানীর মার্কেটগুলোতে
ভিড় বাড়ছে প্রতিদিনই। আর ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে, বাহারি ডিজাইনের নান্দনিক
পোশাকে সাজানো রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া ও চাঁদনী চক। বিভিন্ন মার্কেটে জমে উঠছে
ঈদের কেনাকাটা। সকাল, বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা।
তৈরি পোশাক
কেনার পাশাপাশি নতুন পোশাক বানাতে আগেভাগেই পছন্দের কাপড় কিনছেন তরুণ-তরুণীরা। বিক্রেতারা
জানালেন, শব-ই-বরাত থেকে ১৫ রোজা পর্যন্ত সেলাইবিহীন জামার বিক্রি ভাল ছিল। অন্যদিকে ব্যস্ততা দেখা গেল দর্জি পাড়ায়।ঈদের
শেষ মুহূর্তে তৈরী পোশাকের অর্ডার নেয়া ইতোমধ্য বন্ধ করে দিয়েছেন তারা।সময় মত সব ডেলিভারী
দেয়ার জন্যই মূলত এই সিদ্ধান্ত
তবে, চীরচেনা
ভির নেই আনস্টিচ (সেলাইবিহীন) পোশাকের দোকানে।
আর ট্রেন্ড
এর কথা বলতে গেলে--এবারের ঈদে নায়রাকাট ক্রেতাদের চাহিদার শীর্ষে বলে জানালেন বিক্রেতারা
। কিন্তু চাহিদার তুলনায় সরবারহ কম থাকায়, বাড়তি দামে এ পোশাক কিনছেন অনেকেই। তবে সব
দরদাম ছাপিয়ে নিজের পছন্দের পোশাকটি কিনতে পারায় বেশ আনন্দিত হয়ে ঘরে ফিরতে দেখা যায়
অনেককে।
এমএইচ/