নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৮ এপ্রিল ২০২৩ ১০:২১



এ দেশে গণতন্ত্র শক্তিশালী হবে শেখ হাসিনার হাত ধরে: এমপি জয়

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৮ এপ্রিল ২০২৩ ১০:২১


ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রা দেখে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) তানভীর শাকিল জয়। শনিবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪৭ বিধিতে উপস্থাপিত প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

স্বাধীনতা দিবসকে অপমান করে বিকৃতভাবে চাইল্ড এক্সপ্লয়টেশনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সমালোচনা করেন তানভীর শাকিল জয়। পদ্মা সেতু, মেট্রোরেলসহ সরকারের নেয়া বড় বড় উন্নয়ন প্রকল্পে দেশ যখন দ্রুত গতিতে এগিয়ে চলছে, তখন একটি মহলের গায়ে জ্বালা ধরেছে বলেও তাদের কঠোর সমালোচনা করেন।

দেশে একসময় সারের সংকট ছিল, বিদ্যুৎ চাইলে সাধারণ মানুষকে গুলি খেতে হতো। অথচ আওয়ামী সরকারের সময়ে দেশ আজ শতভাগ বিদ্যুতায়নের পথে। সারের কোনো সংকট নেই। খাদ্যেও স্বয়ংসম্পূর্ণ দেশে বলে জানান তানভীর শাকিল জয়।

আলোচনার একপর্যায়ে তার বেঁধে দেয়া সময় শেষ হওয়ায় স্পিকারের কাছে তার দাদা জাতীয় চার নেতার একজন এম. মনসুর আলীর কথা স্মরণ করে নাতি কোটায় সময় বাড়ানোর আবেদন করেন সিরাজগঞ্জ-১ আসনের এই সংসদ সদস্য। এ সময় সংসদে হাসির রোল পড়ে যায়। সংসদ সদস্যদের সঙ্গে স্পিকার নিজেও হেসে ফেলেন এবং তানভীর শাকিল জয়কে আরও দুই মিনিট কথা বলার অনুমতি দেন স্পিকার।

এমএইচ/এইচআই