ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৭ এপ্রিল ২০২৩ ০৯:১৮
ছবি: সংগৃহীত
প্রেম করার
জন্য সাত দিন কলেজ ছুটির কথা ঘোষণা করা হয়েছে চীনে। সম্প্রতি দেশটির ৯টি কলেজের শিক্ষার্থীদের
‘প্রেমে পড়ার জন্য’ চলতি মাসে এক সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে। কলেজগুলো মূলত পরিচালনা
করে ‘ফ্যান মেই এডুকেশন গ্রুপ’ নামের একটি সংস্থা। চীনে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে
যাওয়ায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে এনডিটিভি, এনবিসি ও রয়টার্সসহ বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে। এরই মধ্যে চীনের মিয়ানইয়াং ফ্লাইং ভোকেশনাল কলেজ তো ছুটি দিয়েও
দিয়েছে।
এই ছুটি
শুরু হয় ১ এপ্রিল থেকে আর শেষ হবে ৭ এপ্রিল। এদিকে মিয়ানিয়াং ফ্লাইং ভোকেশনাল কলেজের
ডেপুটি ডিন বিবৃতিতে জানায়, আশা করি শিক্ষার্থীরা সবুজ পানি ও সবুজ পাহাড় দেখতে যেতে
পারবে। তারা বসন্তের সৌন্দর্য উপভোগ করতে বিশেষজ্ঞরা পারবে। এতে শিক্ষার্থীদের সামনে
এক নতুন দিগন্তই শুধু উন্মেচিত হবে না, বরং শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়বস্তুকে আরও সমৃদ্ধ
করবে। শিক্ষার্থীরা এই ছুটির সময়ে প্রকৃতিকে ভালোবাসতে শিখতে পারবে, জীবনকে ভালোবাসবে
ও ভালোবাসা উপভোগ করবে।
তবে এই ছুটির
সময়ে শিক্ষার্থীদের হোমওয়ার্কও করতে হবে। হোমওয়ার্কের মধ্যে রয়েছে ডায়েরি লেখা, ব্যক্তিগত
উন্নয়নের ট্র্যাক রাখা ও ভ্রমণের ভিডিও তৈরি করা। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির কারণে
শিক্ষার্থীরা যাতে পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ে সে জন্য পরবর্তীকালে অতিরিক্ত ক্লাস
নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। এ জন্য এখন শিক্ষার্থীদের প্রেম বিষয়ে
মনোযোগী হতে বলা হয়েছে।
এ বিষয়ে
বিশেষজ্ঞরা বলছেন, চীনে জন্মহার অত্যধিক কমে যাওয়ার কারণেই এবারের ছুটির থিম হিসেবে
‘ভালোবাসা’কে বেছে নেওয়া হয়েছে। আর চীন সরকার জনসংখ্যা বাড়ানোর প্রয়োজনে তরুণ প্রজন্মকে
বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে যাচ্ছে। জন্মহার কমে যাওয়ায় ভীষণ উদ্বেগের মধ্যে রয়েছে দেশটির
সরকার। তাই জন্মহার বাড়ানোর জন্যই এমন নানা উদ্যোগ নিচ্ছে চীন সরকার।
এমএইচ/