নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৬ এপ্রিল ২০২৩ ০৯:২২
এবারের ঈদ
যেহেতু গরম ও বৃষ্টির মধ্যে পড়েছে, তাই রাজধানীর ফ্যাশন বাজারে এসেছে এই পরিবেশ উপযোগী
পোশাক। বয়স, রুচি আর শারীরিক গঠনের ওপর ভিত্তি করে পোশাকে আনা হয়েছে উৎসবের আবহ। এমনটাই
বলছেন বিক্রেতারা।
নিপুণ, রঙ,
কে-ক্র্যাফট, সাদাকালো, অঞ্জন’স, বিবিয়ানা, দেশাল, প্রবর্তনা, নাগরদোলা ও বাংলার মেলা-
একসঙ্গে হয়ে ‘দেশীদশ’ নামে আলাদা একটি ধারা সৃষ্টি করেছে। এবারের ঈদে সেই চিন্তা থেকেই
মূলত গরমকে মাথায় রেখে আরামদায়ক কাপড়ে ফ্যাশনের ভাবনাকে ফুটিয়ে তুলেছেন ডিজাইনরা।
আর ঈদে প্রচণ্ড
গরম থাকবে, এমন পরিস্থিতি ও বয়স বিবেচনা করে পোশাক কিনছেন ক্রেতারা। শিশু ও বয়স্কদের
জন্য আরাম ও তরুণদের জন্য ফ্যাশনের কথা মাথায় রেখেও বাহারি ধরনের পোশাক কিনতেও দেখা
যায় অনেককে।
তবে বসুন্ধরা
সিটির আড়ংয়ে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ক্রেতাদের চাহিদা মাথায় রেখেই
এবারের ঈদ কালেকশন সাজানো হয়েছে ফ্যাশন হাউসটিতে। ঈদ গরমে পড়ায় কমফর্ট, গ্লামার ও ক্রেতাদের
পছন্দকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে আড়ং-২০২৩ ঈদ কালেকশন।
এমএইচ/এইচআই