নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৫ এপ্রিল ২০২৩ ০৯:৩৬



ধনীর তালিকায় আবারও শীর্ষস্থান হারালেন ইলন মাস্ক (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৫ এপ্রিল ২০২৩ ০৯:৩৬


ছবি: সংগৃহীত

আবারও বিশ্বের ধনীর তালিকায় শীর্ষস্থান হারালেন ইলন মাস্ক। সম্প্রতি ফোর্বস সাময়িকীর বার্ষিক বিলিয়নিয়ার তালিকার শীর্ষস্থান হারালেন এই মার্কিন ধনকুবের। প্রথম স্থানে এসেছেন এলভিএমএইচের চেয়ারম্যান বেহনা আহনোঁ। মঙ্গলবার বার্ষিক বিলিয়নিয়ারদের এই তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন প্রকাশনা সংস্থা ফোর্বস। বিস্তারিত থাকছে বেঙ্গলনিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদনে।

স্পেসএক্স, টেসলা ও টুইটারের মালিক ইলন মাস্ক এখন বিশ্বের দ্বিতীয় বিলিয়নিয়ার। তার বর্তমান সম্পদের মূল্য আনুমানিক ১৮ হাজার কোটি ডলার। তবে আগের বছরের তুলনায় এই সম্পদের পরিমাণ কমেছে তিন হাজার ৯০০ কোটি ডলার। বর্তমানে শীর্ষস্থানে রয়েছেন ফরাসি বিলাসী পণ্য কম্পানি এলভিএমএইচের চেয়ারম্যান বেহনা আহনোঁর। তার মোট সম্পদ গত বছরে পাঁচ হাজার কোটি ডলার বেড়ে ২১ হাজার ১০০ কোটি ডলার হয়েছে। বেহনা আহনোঁ সম্পর্কে ফোর্বস জানিয়েছে, তার বিলাসী পণ্যগুলো রেকর্ড মুনাফা করেছে। যার মধ্যে আছে লুই ভুতোঁ, ক্রিশ্চিয়ান ডিওর ও টিফনি অ্যান্ড কোং।

তবে মাস্কের এই শীর্ষস্থান হারানো অবাক হওয়ার মতো নয়। গত কয়েক মাস ধরেই ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নিয়ার’ তালিকায় প্রায়শ আহনোঁর কাছে তাকে হারতে হয়েছে। চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটার ক্রয়, টেসলার শেয়ার থেকে অর্থায়ন, বিনিয়োগকারীদের অনাস্থা মিলিয়ে মাস্কের সম্পদ কমেছে বলে সাময়িকীটি জানায়। অন্যদিকে মহাকাশ কম্পানি স্পেসএক্স মাস্কের জন্য আশীর্বাদ বয়ে এনেছে। গত বছরে ১ হাজার ৩০০ কোটি থেকে ১৪ হাজার কোটি ডলারে বেড়েছে।

এদিকে এই তালিকায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস রয়েছেন তৃতীয় অবস্থানে। ফোর্বসের এবারের তালিকায় মোট বিলিয়নিয়ারের সংখ্যা ২ হাজার ৬৪০ জন। আগের বছর এই সংখ্যা ছিল ২ হাজার ৬৬৮ জন।

এসএ/