নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৪ এপ্রিল ২০২৩ ০৭:৫২
ছবি: সংগৃহীত
দৈনন্দিন জীবনের যে অভ্যাসগুলো বিপদ ডেকে আনে তার মধ্যে ধূমপান অন্যতম। এর কারণে
একাধিক রোগ বাসা বাঁধে শরীরে। তবে অনেকেই জানেন না, অতিরিক্ত ধূমপানের আসক্তির ফলে
চোখের ওপরও বিরূপ প্রভাব পড়ে। গবেষণা বলছে, তামাকের ধোঁয়ায় সাত হাজারেরও বেশি রাসায়নিক
উপাদান রয়েছে। যার মধ্যে বেশ কয়েকটি চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ছাড়া ধূমপানের ফলে শরীরে যে দূষিত পদার্থ প্রবেশ করে, তা রক্তপ্রবাহের সঙ্গে মিশে গিয়ে চোখেরও
যথেষ্ট ক্ষতি করে।